1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে দুঃসাহসিক ডাকাতি: নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে দুঃসাহসিক ডাকাতি: নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট

  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৫৯ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের ১নং গোয়ালদি মুশুরিয়া আবাসনে ঘটেছে এক ভয়াবহ ও দুঃসাহসিক ডাকাতির ঘটনা। রবিবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই এলাকায় হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতদল গভীর রাতে মোঃ সুজন(পিতা: মৃত আমির হোসেন, মাতা: আকলিমা বেগম হাওলাদার)-এর বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে ঢোকে। এরপর ঘরে থাকা সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ডাকাতরা ঘর তছনছ করে ফেলে।

এসময় তারা ঘর থেকে নগদ দুই লক্ষ টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার (যার মধ্যে চারটি আংটি, চার জোড়া কানের দুল), একটি রুপার চেইনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতরা ঘটনা সংঘটনের পর পাশ্ববর্তী ঝালকাঠি জেলার সীমানা সংলগ্ন পথ দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কারণ ভুক্তভোগী সুজনের বাড়ি থেকে ঝালকাঠি জেলার সীমানা মাত্র ১০ হাত দূরত্বে অবস্থিত। স্থানীয়দের মতে, ডাকাতদল সম্ভবত ঝালকাঠি এলাকার দিক দিয়েই এলাকায় প্রবেশ করে ও ডাকাতি শেষে সেখান দিয়েই পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে এবং ডাকাতদের শনাক্তে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এই ঘটনার পর মাধবপাশা ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ