
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃবরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে হারতা এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে মৎস্য অভিযানে গেলে আটক হওয়ার ভয়ে ইন্জিন চালিত নৌকা থেকে নদীতে লাভ দেয়ায় দুই জেলে গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত জেলে মোঃ রিপন সিকদার (৩৮) ও মোঃ সজল মজুমদার (২৯) পার্শবর্তী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সৈয়দকাঠী গ্রামের মসজিদ বাড়ি এলাকার বাসিন্দা। আহত দুই জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে মৎস্য বিভাগের অভিযানিক দলের সদস্যরা এবং চিকিৎসাধীন রয়েছে । স্হানীয় ও পুলিশ সুত্রে জানাযায় ১৯ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়। উজিরপুরের হারতা সংলগ্ন কচা নদীতে মৎস্য আরোহনকারী কয়েকজন জেলেকে আটক করতে অভিযানিক দল প্রস্তুতি নেয় এবং তাদের স্পিডবোট মৎস্য আরোহনকারী জেলেদের ট্রলারের কাছাকাছি নিয়ে যায়। এসময় ট্রলারে থাকা তিনজন অসাধু জেলে পালিয়ে যেতে উদ্যত হয় এবং নদীতে লাফ দেয়ার সময় ট্রলারের ইঞ্জিনের সাথে লেগে রিপন সিকদার গুরুত্বর আহত হয়। এছাড়া পালানোর সময় সজল মজুমদারও আহত হয়। তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জানতে রোববার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।