1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে দক্ষিন মোড়াকাঠী গ্রামে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, আদালতে মামলা দায়ের - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে দক্ষিন মোড়াকাঠী গ্রামে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, আদালতে মামলা দায়ের

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৩৯ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিন মোড়াকাঠী গ্রামে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্ন অলংকার, মোবাইল ও নগদ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত চক্র । ডাকাতির ঘটনা প্রবাসীর মা মোসাম্মত ইরুন্নেছা বেগম বাদী হয়ে বরিশাল বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ৯ জন নাম ধারী ও ৫/৬ জন অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেছে । আদালতের বিচারক বরিশাল জেলা ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রধান করেছেন বলে জানান ভুক্তভোগী পরিবার । মামলার অভিযোগ,স্হানীয় ও পরিবারের সুত্রে জানাযায় সিঙ্গাপুর প্রবাসী মোঃ সুমন হাওলাদারের ছোট ভাই মোঃ রাশেদুল ইসলাম হস্তিশুন্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত হয়েছেন। ১৩ অক্টোবর রাশেদুল ইসলাম স্ত্রী সন্তানদের নিয়ে শশুর বাড়ি বেড়াতে যান,তার মা মোসাম্মত ইরুন্নেছা বেগমকে বাড়িতে একা রেখে। প্রতিদিনের মতো ওই রাতে ইরুন্নেছা বেগম ভবনের সামনের কেসিগেটের দুটি তালা ও দরজায় একটি তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ডাকাত দল গভির রাতে কৌশলে কেসিগেটের ও দরজার তালা ভেঙ্গে রুমের ভিতর ঢুকে আলমারী, সুকেজ, ওয়াড্রপের দরজা ভাঙচুর শুরু করে। সবদ পেয়ে ইরুন্নেছার বেগমের ঘুম ভেঙ্গে যায়, লাভ দিয়ে উঠে লাইটের সুইচ অন করলে দেকতে পায় ৮/১০ জন মুখোশ ধারী ও ৫ /৬ জন মুখোজ ছাড়া।তখন ডাকাত দল অস্ত্র ঢেকিয়ে হাত, পা ও মুখ বেধে জিম্মি করে ওয়াড্রপে থাকা নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা, আলমারিতে রাখা ১ জোড়া কানের ঝুমকা,১ জোড়া কানের রিং,৫ জোড়া স্বর্নের চেইন,২ টি আংটি ও ২ টি নাকের ফুল সহ প্রায় ৫ থেকে ৬ ভরি স্বর্ন। ৪ জোড়া রুপার নুপুর, ৩ ছড়া রুপার চেইন, ১ টি বাটন মোবাইল,জমির দলিল ও কাগজ পত্রসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতরা ডাকাতি করে চলিয়া যাবার পড়ে ইরুন্নেছা বেগম মুখের বাধন খুলিয়া ডাক চিৎকার দিলে বাড়ির আসে পাসের লোক ছুটে এসে উদ্ধার করে এবং ১৪ অক্টোবর সকালে উজির মডেল থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনা স্হান পরিদর্শন করেন । উজিরপুর মডেল থানায় ডাকাতি মামলা করতে গেলে থানায় ডাকাতি মামলা না নেয়ায় ১৬ অক্টোবর বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের মোঃ রুম্মান হাওলাদারের পুত্র ডাকাত মোঃ রানা হাওলাদার (৩১), মোড়াকাঠী গ্রামের মোঃ খোকন হাওলাদারের পুত্র মোঃ বেল্লাল হাওলাদার (২৭), মোড়াকাঠী গ্রামের মৃত মোঃ ফরিদ সরদারের পুত্র মোঃ শহিদুল সরদার (৩২), মোড়াকাঠী গ্রামের মোঃ ধলু হাওলাদারের পুত্র মোঃ রবিউল হাওলাদার (৪১), খোলনা গ্রামের মোঃ মোশারফ হাওলাদারের পুত্র মোঃ নজরুল হাওলাদার (৪০), দক্ষিন মোড়াকাঠী গ্রামের মোঃ খোকন হাওলাদারের পুত্র মোঃ হেলাল হাওলাদার (২২), একই গ্রামের মৃত মোঃ নুরুল ইসলাম হাওলাদারের পুত্র মোঃ সুজন হাওলাদার (৪২), মোঃ নাজেম হাওলাদারের পুত্র মোঃ জালাল হাওলাদার(৪৮),মৃত মোঃ আজিজ হাওলাদারের পুত্র মোঃ সালাম হাওলাদার (৪৮) নাম ধরা সহ ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেছে । আদালতের বিচারক বরিশাল জেলা ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর মোবাইল নাম্বারে ফোন করলে তদন্ত ইনচার্জ বলেন আমি কিছুই জানিনা ইনচার্জ সাড়ে ছুটিতে রয়েছে আমি এব্যাপারে কিছুই জানিনা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ