1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে অসুস্থ মায়ের জন্য ভাত নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে অসুস্থ মায়ের জন্য ভাত নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৩৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মেজর জলিল সেতুর উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজ পরুয়া ছাত্র মোহাম্মদ ইমরান সিকদার নামের এক মোটরসাইকেল চালক। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট গ্রামের মৃত সেলিম শিকদারের পুত্র ও দোয়রিকা আবুল কালাম কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ মায়ের জন্য বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে উজিরপুর হাসপাতালের খাবার নিয়ে যাচ্ছিলেন ইমরান। তার মা বর্তমানে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। খাবার নিয়ে আসার পথে মেজর জলিল সেতুর ওপর পৌঁছালে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন ইমরান। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনা স্হান থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ নিয়ে যায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ইমরানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই মাস আগে ইমরানের পিতা সেলিম সিকদার সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন । শোক কাটতে, না, কাটতেই ছেলে ইমরানের মৃত্যু  হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ