1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কুয়াকাটা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কুয়াকাটা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে

কুয়াকাটা প্রতিনিধি: ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে পটুয়াখালীর মহিপুর থানার সকল স্কুল, কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক ও কর্মচারীগন আজ কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে সম্মানিত অধ্যক্ষ সিএম. সাইফুর রহমান খান। তিনি বলেন, এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকগন অবহেলিত, তারা যে বেতনভাতা পান তাহা দিয়ে জীবন যাপন করা কষ্টকর। শিক্ষক জাতি গড়ার কারিগর। তাদের পিছনে ফেলে রেখে দেশ উন্নতি লাভ করতে পারে না। ঢাকায় আমাদের শিক্ষকদের যে পুলিশ নির্যাতন করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান স্যার বলেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এছারাও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, সরকারী ও বেসরকারী শিক্ষকদের বেতনভাতার মধ্যে অনেক তফাত। বর্তমান বাজার ব্যবস্থায় বেসরকারী শিক্ষকরা এ বেতনে কোনোমতে জীবন যাপন করেন। এ অবস্থায় সাবলীলভাবে পাঠদান করানো কঠিন। সুতরাং এ দাবি যৌক্তিক।

তারা আরো বলেন, যারা আজ প্রশাসনের দায়িত্বে আছেন তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। যে জাতি শিক্ষকদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। শিক্ষকদের এ অপমানের বিচার না করা হলে এবং দাবি না মানা হলে এ আন্দোলন আরো বেগবান হবে। মানববন্ধন শেষে মিটিং হয়। এ মিটিংয়ে এক দফা দাবি, ” শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন” করার জন্য আন্দোলন চলবে বলে জানানো হয়। জাতীয়করণ সময়ের দাবি। পূর্ববর্তী সরকার শিক্ষাখাতকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকার শিক্ষা খাতকে উন্নতিকল্পে শিক্ষকদের দাবিদাওয়া পুরন করবেন বলে আশা ব্যক্ত করেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ