1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে কিশোর কিশোরীদের  যৌন  ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং  সুস্থতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন গ্রেফতার উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ বরিশালে সিসিটিভির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ, এক মাসে ৯০৯ গ্রেফতার বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে কিশোর কিশোরীদের  যৌন  ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং  সুস্থতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭০ 0 বার সংবাদি দেখেছে

রাজিউর রহমান মাসুম বাকেরগঞ্জ: বাকেরগঞ্জে তরুণদের কার্যকরী সম্পৃক্ততায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং সুস্থতার শক্তিশালী করন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল দশটায় পৌরসভা মিলনায়তনে ইউনিসেফের কারিগরি সহযোগিতা ও অর্থায়নে বেসরকারি সংস্থা ( বাপসা)র আয়োজিত  এ কর্মশালার শুরু হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন  উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমী আক্তার,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা  প্রদীপ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা  বদরুল আমিন খান (শামীম) ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, গার্লস গাইড, স্কাউট, বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্য, যুব সংগঠনের সদস্যবৃন্দ

প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন বেসরকারি সংস্থা( বাপসা) র বরিশাল জেলা সমন্বয়কারী শামীমা চৌধুরী।

কর্মশালা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার সুমি আক্তার বলেন, কিশোর কিশোরীদের প্রজনন ও স্বাস্থ্য সেবা হল তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা যাতে আগামী দিনের ভবিষ্যৎ স্বপ্ন ভ্রষ্টা কিশোর কিশোরীরা প্রজনন ও স্বাস্থ্য গত সুরক্ষা পেয়ে থাকে। এজন্য অভিভাবক পিতা-মাতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের উচিত কিশোর কিশোরীদের যথাযথ কাউন্সেলিং এর ব্যবস্থা করা

কর্মশালায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সচেতনতা, বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক জ্ঞান বিষয় আলোচনা করা হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ