1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে জাতীয় ভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  উদযাপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে জাতীয় ভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮২৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি:  সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগান নিয়ে ১৩ অক্টোবর সোমবার সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে বিভাগীয় প্রশাসন বরিশাল এর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক ই আজম, বীর প্রতীক, উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেওয়ানুর রহমান, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ বিভাগীয় ও জেলা কমিটির সদস্য এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অতিথিরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। নগরীর বেলস পার্কে দুর্যোগ ও দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া প্রদর্শন করেন সিপিপির সদস্যরা।

বরিশাল বিভাগের অনেক জেলা উপকূলীয় অঞ্চলে অবস্থিত। ১৯৭০-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরসহ সম্প্রতিককালের রেমাল, মোখা, সিত্রাং ইত্যাদি ঘূর্ণিঝড়ে এ বিভাগের জেলাগুলি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য সরকার এ অঞ্চলে একাধিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। বিভাগের সকল উপজেলায় ব্রিজ-কালভার্ট ও হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন শুকনা খাবার, কম্বল, ঢেউটিন ক্রয় কার্যক্রম বিকেন্ত্রীকরণ করা হয়েছে। উপকূলীয় এলাকার জন্য প্রায় ৮০,০০০ জন স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ দুর্যোগ মোকাবেলায় কি ভূমিকা রাখছে সে সম্পর্কে মতবিনিময়ের জন্য এবারের ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ জাতীয়ভাবে বরিশালে উদযাপন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ