1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে জামায়াতের স্মরনকালের বৃহত মোটর সাইকেল শোভাযাত্রা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে জামায়াতের স্মরনকালের বৃহত মোটর সাইকেল শোভাযাত্রা

  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯৮৮ 0 বার সংবাদি দেখেছে

বাকেরগঞ্জ প্রতিনিধি //বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লার প্রার্থীর স্মরনকালে বৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদারের নির্বাচনী এলাকা বাকেরগঞ্জে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৯ (নয়) টায় বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম মোটরসাইকেল শোভাযাত্রার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও বাকেরগঞ্জ ৬ আসনের জন্য সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান।

এছাড়াও বরিশাল জেলা এবং বাকেরগন্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সুত্রে জানা যায়, শোভাযাত্রায় প্রায় ১ ( এক) হাজারেরও বেশী মটর সাইকেল অংশ গ্রহন করে।

আয়োজিত এ মটর শোভাযাত্রাটি বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে গারুড়িয়া, কবাই ও দুধাল, রঙ্গশ্রী, ভরপাশা ইউনিয়ন ঘুরে পুনরায় জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়।

মোটরসাইকেল শোভাযাত্রার ফাঁকে ফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথ সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার।

তিনি তার বক্তব্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অবহেলিত বাকেরগঞ্জের উন্নয়নের পাশে থেকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা এবং সম অধিকার নিশ্চিত করতে সহযোগিতা কামনা করেন।

********

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ