1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের আটক করতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় শ্রমিক দল নেতা নিহত, আহত - ২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের আটক করতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় শ্রমিক দল নেতা নিহত, আহত – ২

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় গরু চোর চক্রের সদস্যদের আটক করতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় শ্রমিক দলের নেতা, মটরসাইকেল চালক মোঃ সাগর মোল্লা (২৪) নিহত ও ২ জন মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ০৮ অক্টোবর বুধবার ভোররাত ৩ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে । পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত মোঃ সাগর মোল্লা (২৪) উজিরপুরের সাকরাল এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর মোল্লার ছেলে ও বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি বলে জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের নেতা হাইয়ুম খান।

অপরদিকে গুরুতর আহত একই এলাকার বাসিন্দা মোঃ নাঈম হাওলাদার (২৫) ও মোঃ কাওছার হাওলাদার (২৬) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের বাসিন্দা মো. আনিছ হাওলাদারের খামার থেকে বেশ কয়েকটি গরু চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গেলে চোরচক্রের সদস্যরা একটি গাভীন গরু নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোঃ পিন্টু হাওলাদার জানান, শ্রমিকদলে নেতা মোঃ সাগর মোল্লা তার মোটরসাইকেলে নাঈম ও কাওছারকে নিয়ে চোরচক্রের পিকআপের পিছু ধাওয়া দেয় । ধাওয়া দিতে দিতে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর বেপারী বাড়ির সামনে গেলে পিকআপটি সাগর মোল্লার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। চাপায় মোটরসাইকেল রাস্তার ওপর আছড়ে পরলে চালক সাগর মোল্লাসহ তিনজন আরোহীর সবাই গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং দুই আরোহী নাঈম ও কাওছার হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে। এ ঘটনা উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম এর কাছে জানতে চাইলে তিনি জানান আইনানুগ ব্যবস্হাা নেয়া হবে।আর স্বজনরা জানিয়েছেন, সাগর মোল্লা নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করবেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ