1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় দিনভর গণসংযোগ করলেন মাওলানা আবদুল জব্বার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় দিনভর গণসংযোগ করলেন মাওলানা আবদুল জব্বার

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি ইউনিয়নের পুরাতন হিজলা বন্দর, হিজলা লঞ্চঘাট, কাশিমা বাজার ও শান্তির বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, জাামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের হিজলা উপজেলা সভাপতি মোঃ বশিরউল্লাহ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার ইয়াছিন হেলাল, বড়জালিয়া ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার আবুল খায়ের, মাওলানা আবদুল মতিন, মাওলানা আবদুল জলিল, মাওলানা মহিউদ্দিন ও মাওলানা রুহুল আমিন প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ