1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বাকেরগঞ্জে অসুস্থ গরুর মাংস সহ দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বাকেরগঞ্জে অসুস্থ গরুর মাংস সহ দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪৭ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

স্টাফ রিপোর্টার ॥ বাকেরগঞ্জ অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ অক্টোবর) উপজেলার কলসকাটি ইউনিয়নের দিয়াতলী গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিয়াতলী গ্রামের মোহাম্মদ মনসুর আলী হাওলাদারের দুধের গাভিটির বাড়িতে বসে বাম পা ভেঙে যায়। গরুটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক দালাল এর মাধ্যমে অসুস্থ গরুটিকে বাকেরগঞ্জের হেমায়েত ওরফে রাসেল কসাই এর কাছে বিক্রি করে।

শনিবার রাত ১২ টার দিকে জবাই করা হয়। অনেকেই বলছেন অসুস্থ গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানার পুলিশ গিয়ে মনসুর আলী হাওলাদার এর দুই ছেলে রাসেল হাওলাদার ও জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি জানতে পেরে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলামের নির্দেশে বাকেরগঞ্জ পৌরসভার সহযোগিতায় ওই গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয় এবং গরুর মালিক ও কসাইকে ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ