1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মিভূত,অর্ধ কোটি টাকার ক্ষতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মিভূত,অর্ধ কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেস্বর গ্রামের সেনেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত এবং প্রায় অর্থ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ৪ অক্টোবর শনিবার ভোর রাতে উপজেলার শোলক ইউনিয়নের সেনের হাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছিলো। এ ব্যপারে সেনেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বাজারে ঔষধ ব্যাবসায়ী মোঃ সাইদুল ইসলাম খাঁন (সামিন) বলেন, রাত সাড়ে ৪ টার দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। এরপর এসে দেখি বেশির ভাগ দোকানসহ আমার ফার্মেসী সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কাওছার সিকদারের হোটেল ও চায়ের দোকান,আঃ হাকিম বেপারির ফার্মেসী,শোলক ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়,

জহিরুল ইসলাম খাঁনের ইলেকট্রিক দোকান, মাহফুজুর রহমান খাঁনের কাপড় ও জুতার দোকান, রুবেল হাওলাদারের
ইলেকট্রনিক্স দোকান,
নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান, হানিফ বেপারীর হার্ডওয়্যারের
দোকান, সাইদুল ইসলাম খাঁনের ফার্মেসীসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম খাঁন বলেন, আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় ৭ লক্ষ টাকার লোন নিয়ে
ইলেকট্রিক ব্যবসা পরিচালনা করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি।
উজিরপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ জানান খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ