1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অন্যায়ের প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা গোলাম সরোয়ার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অন্যায়ের প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা গোলাম সরোয়ার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: অন্যায়ের প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার।

জানা গেছে, শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে চুরির অভিযোগে এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার কিশোর রমজান মল্লিক রাজাখালী গ্রামের বশির মল্লিকের ছেলে।

 

খবর পেয়ে ছাত্রদল নেতা গোলাম সরোয়ার সেখানে ছুটে যায় এবং শিশুটির পাশে দাঁড়ায় এবং অন্যায়ের প্রতিবাদ করেন।

নির্যাতনের শিকার কিশোরের বাবা বশির মল্লিক বলেন, “আমি থানায় মামলা করেছি।
এঘটনায় প্রধান অভিযুক্ত মুদি দোকানদার জলিল সিকদার (৫৫)-কে বুধবার (০১অক্টোবর) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাকে আটক করেন।

স্থানীয়রা জানান, মুদি দোকানে চুরির অভিযোগে রমজানকে আটক করে দোকানের ভেতরে নির্যাতন চালানো হয়।রমজানের বয়স বিবেচনায় স্থানীয়ভাবে আমরাই সমাধান করতে পারতাম।এ ঘটনায় ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ার নির্যাতনের শিকার কিশোরের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যে দায়িত্ব পালন করেছেন তা আসলেই প্রশংসনীয়।

এ ব্যাপারে জানতে চাইলে দুমকী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার বলেন

রমজান নামের এক কিশোরের উপরে যে অমানবিক মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে আমি তার প্রতিবাদ করি এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের চাওয়াকে প্রাধান্য দিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তার জন্য কাজ করেছি।
আমরা কেউ আইনের উর্ধে না।সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ রইলো। এবং তিনি অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ