1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোরের চেতনা ও বরিশালের চোখ বরিশাল ব্যুরো অফিস উদ্বোধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোরের চেতনা ও বরিশালের চোখ বরিশাল ব্যুরো অফিস উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে দৈনিক ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১,৩০ মিনিটে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। এই ব্যুরো অফিস সাংবাদিকদের কাজকে আরও শক্তিশালী করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জালালুদ্দিন জুয়েল। তিনি বলেন, আঞ্চলিক সাংবাদিকতা এখন জাতীয় অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। স্থানীয় সমস্যা গুলো সব সময় তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোরের চেতনার বরিশাল ব্যুরো চিফ খান আরিফ, বরিশাল জেলা প্রতিনিধি খান বশির, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, ভোরের অঙ্গীকারের যুগ্ম বার্তা সম্পাদক লিটন বাইজিদসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা।
বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা সমাজের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে উপস্থাপন করেন। এ কারণে ব্যুরো অফিস থেকে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল ব্যুরো অফিস, যা ভবিষ্যতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ