1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৩ 0 বার সংবাদি দেখেছে

রাজিউর রহমান মাসুম, উপজেলা প্রতিনিধি :-
বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামে এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সোহেলকে বাড়ী ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।

শনিবার (২৭ সেপ্টম্বর) রাত ১১টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক সোহেল খান উপজেলার কবাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, গত ১৫ দিন আগে তার একটি বাচ্চা জন্ম নিয়েছে। সেজন্য তিনি শনিবার বাবার বাড়ীতে ছিলেন। ওইদিন রাত ১১ টার সময় একই গ্রামের শাহিন হাওলাদার তার স্বামী সোহেল খানকে লোক মারফত বাড়ী থেকে ডেকে নেয়। এরপর রাত ১২ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী মসজিদের সামনে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে। পরিকল্পিত হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে রাত ১ টার সময় মসজিদের মাইকে এলাকায় ডাকাত পরেছে বলে প্রচার চালিয়ে মব সৃষ্টি করে। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তরমুজ চাষের জন্য গত বছর তার স্বামী সোহেল খানের নিকট থেকে উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের পুত্র শাহিন হাওলাদার চরকবাইতে তাদের কয়েক বিঘা জমি লিজ নেয়। এবছর ওই জমি লিজ না দিয়ে তার স্বামী নিজে চাষাবাদ করে। এ ঘটনায় শাহীন হাওলাদার ১৫০-২০০ মহিষ এনে তাদের চাষাবাদের জমির ফসল নষ্ট করে। পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে শাহিন হাওলাদার পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে। তিনি তার স্বামীর হত্যাকাণ্ডের বিচার চান।

নিহতের কণ্যা ৭ম শ্রেনীতে পড়ুয়া ফাতিমা আক্তার জানান, তার পিতা একজন কৃষক। তিনি ডাকাত নন। অথচ তরমুজ চাষের জমি লিজ না দেয়ায় শাহিন হাওলাদাররা এলাকায় মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করেছে। কান্নাজড়িত কন্ঠে প্রশ্ন রাখেন পিতার মৃত্যুর পর তার মা এবং তাদের পাঁচ ভাই বোনের দায়িত্ব কে নেবে?

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রবিবার দিবাগত রাত পৌনে ৪ টার সময় ৯৯৯ থেকে একটি কল আসে চরকবাই গ্রামে একজন ডাকাত আটকে রাখা হয়েছে। উক্ত সংবাদ পেয়ে তিনিসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ