1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভোট কেন্দ্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভোট কেন্দ্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩৮ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুরের সাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভোট কেন্দ্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর ৪নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টার দিকে রাজাপুর ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি দক্ষিন সাতলায় স্থানান্তর করার পায়তারার প্রতিবাদে বিক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন মোঃ রহিম বাহাদুর,মোঃ ইয়াসিন বেপারী, মোঃ শামশুল হক হাওলাদার, আব্দুর রাজ্জাক আকন। এছাড়াও উপস্থিত ছিলো শত শত নারী-পুরুষ ভোটার। সুত্রে জানা যায় রাজাপুর ও দক্ষিন সাতলা দুইটি গ্রামে মোট ৩৪০১ ভোটারের মধ্যে রাজাপুর অংশে ২০৬০ ভোট রয়েছে। দক্ষিণ সাতলা অংশে ১৩৪১ ভোট। ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটিতে দুই গ্রামের ভোটারদের যাতায়াতসহ সকল ধরনের সুবিধা ছিলো। উক্ত ভোট কেন্দ্রটি দক্ষিণ সাতলা দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় প্রস্তাবিত হওয়ায় ভোটারদের বড় একটা অংশ রাজাপুর গ্রাম থেকে প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে ভোট কেন্দ্রে যেতে হবে। যাতে করে যাতায়াতের অনেক সমস্যা হবে। এলাকাবাসীর প্রাশাসনের কাছে দাবি রাজাপুর গ্রামে ভোটার বেশী তাই পূর্বের স্থান রাজাপুর ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র বহাল রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ ভোটাররা। বিক্ষোভ মিছিল করে। এসময় ভোট কেন্দ্রটি পুনঃবহাল না করলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন বিক্ষুব্ধ ভোটাররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ