1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শেবাচিম হাসপাতালে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের উদ্বোধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শেবাচিম হাসপাতালে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম চালু করা হয়েছে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ। এখানে জরুরি অবস্থার রোগীদের তাৎক্ষণিক ও প্রাথমিক চিকিৎসা দেওয়া  ছাড়াও রোগীদের ২৪ ঘন্টার জন্য অবজাবেশনে রাখা হবে।

আজ রবিবার বেলা ১২টায় শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বিভাগটির উদ্বোধন করেন।

ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটি বর্তমানে  ৪০ শয্যা হলেও পরবতিতে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

পরিচালক মশিউল মুনীর বলেন, এই ওর্য়াডটি চালুর ফলে হাসপাতালে রোগীর জরুরি সেবা নিশ্চিত হবে। এখানে অক্সিজেন সরবরাহ, কার্ডিয়াক চিকিৎসা ব্যাবস্থা, এসডিইউ সেবাও চালু রয়েছে।

তিনি বলেন ইতিপূর্বে এই বিভাগটি না থাকায় রোগীরা ভর্তি হয়ে নানা বিরম্বনার পড়তো সেটি এখন থেকে অনেকটাই লাঘব হবে। একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ তার পরীক্ষা-নিরীক্ষা এবং কি চিকিৎসা প্রয়োজন সেটা এখান থেকে নিশ্চিত করা হবে। যাতে করে তার হয়রানিও অনেকটা কম হবে।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নয়নে অনেকটাই পরিবর্তন এসেছে সময় সাপেক্ষে হাসপাতালটি একটি আধুনিক মানের স্বাস্থ্য সেবা দিতে পারবে দক্ষিণাঞ্চলের মানুষকে।

ইমারজেন্সি এন্ড ক্যাজুয়ালীটি বিভাগ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক ডা. নজমুল আহসান, শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডা. মুজিবুর রহমান তালুকদার, সহকারি পরিচালক ডা. মাহামুদ হাসানসহ ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা।

ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটিতে বর্তমানে ৩ শিফটে মোট ১০ জন মেডিকেল অফিসার, ৬ জন ইন্টার্ন চিকিৎসক ও ৩৬ জন নার্স ও ১৮ জন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ