1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের খোজ খবর নিতে ছুটে যান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। গতকাল মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তুষারের বাসভবনে ছুটে যান তিনি। এসময় খোঁজখবর নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রহমাতুল্লাহ। তিনি বলেন, আরিফিন তুষার ছিলেন একজন সৎ ও সাহসী সাংবাদিক। বারবার আওয়ামী ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের চিত্র তুলে ধরে সাহসীকতার পরিচয় দিয়েছিলেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতায় মিডিয়াঙ্গনে উল্লেখযোগ্য ভুমিকাও রেখেছিলেন তুষার। তিনি সকলের অন্তরে বেচে থাকবেন চিরকাল। এসময় রহমাতুল্লাহ প্রয়াত সাংবাদিক তুষারের পরিবারের সার্বিক বিষয়ে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

খোঁজ খবর নিতে গেলে আরও উপস্থিত ছিলেন আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক কমল সেনগুপ্ত, আলম রায়হান, সাংবাদিক খান রুবেল, কেএম নয়ন , মহানগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান প্রমুখ।

উল্লেখ্য, গত ০৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর রোডের নিজ অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার। দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি দেড় বছরের পুত্র সন্তান, স্ত্রী, বাবা-মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তুষার বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার্তা সম্পাদক ফোরাম বরিশালের নির্বাহী সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের সম্পাদকীয় পরিষদের সদস্য ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ