1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মানবতার সেবায় তরুণ মো. মেহেদি হাসান এর অনন্য উদ্যোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মানবতার সেবায় তরুণ মো. মেহেদি হাসান এর অনন্য উদ্যোগ

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৩ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাটি গ্রামের কৃতি সন্তান মো. মেহেদি হাসান (পিতা মো: ইউনুচ হাওলাদার, মাতা: মাকসুদ বেগম), পড়াশোনার পাশাপাশি মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মাত্র ৪ বছরে তিনি বিভিন্ন রোগীর জন্য রক্তের যোগান নিশ্চিত করেছেন মোট ৩৩০০ ব্যাগ ব্লাড। বর্তমানে তিনি অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

তার মানবিক যাত্রার শুরুটা হয়েছিল এক ভিন্ন অভিজ্ঞতা দিয়ে। পা ভেঙে দীর্ঘদিন ঘরে বসে থাকার সময় থেকেই মানুষের জন্য কাজ করার চিন্তা তার মনে জন্ম নেয়। পরে তার বন্ধু সজিবের সাথে পরামর্শ করে তারা দুজনে মিলে এই মহৎ উদ্যোগ শুরু করেন।

আজ সেই ছোট্ট উদ্যোগ আরও বিস্তৃত আকার ধারণ করেছে। বর্তমানে মেহেদির সাথে ১০ জন কো-অর্ডিনেটর কাজ করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ইমরান, রিফাত, সালমান, সিফাত, সাকিল, সাব্বির, বাপ্পি হাসান, আলামিন শুভ, রবিউল ইসলাম এবং শাওন হাওলাদার।

মেহেদি বর্তমানে স্বেচ্ছাসেবক ব্লাড ডোনেশন টিম, ইয়ুথ মুসলিম কমিউনিটিসহ আরও কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করছেন।

মো. মেহেদি হাসান বলেন—
“মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারাটাই আমার সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ, সামনে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই।”

তিমিরকাটি গ্রামের এই তরুণ ও তার টিমকে ঘিরে এখন চারপাশে ইতিবাচক আলোচনা চলছে। স্থানীয়দের বিশ্বাস, এ ধরনের তরুণদের হাত ধরেই সমাজে মানবিকতার আলো ছড়িয়ে পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ