1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রহমাতুল্লাহ'র মতবিনিময় - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রহমাতুল্লাহ’র মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের মুল আকাঙ্খা হরণ করেছিল শেখ মুজিব। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতাসহ দেশের গণতন্ত্র
নিশ্চিত করেছিলেন শহীদ জিয়া। যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না সে সমাজকে গণতান্ত্রিক সমাজও বলা যায়না।

তিনি আরও বলেন, গণমাধ্যমের কারণেই মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। যে রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীন থাকে না সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রও বলা যায় না।

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে রহমাতুল্লাহ বলেন, এই নির্বাচবনটি প্রশ্নবিদ্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম নির্বাচন হওয়া সত্ত্বেও সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে কিনা এই নিয়েই এখন জগণের মাঝে শঙ্কা বিরাজ করছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে গণতন্ত্র ও রাষ্ট্র ও দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।

দলের মনোনয়ন প্রসংগে তিনি আরও বলেন,
নির্বাচনের সময় হলে দল যাকে মনোনয়ন দেবে
বিএনপি ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবে।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত, মুরাদ আহমেদ, সাইফুর রহমান মিরণ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ