1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জের রাকুদিয়া জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের সংবর্ধনা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জের রাকুদিয়া জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৯ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত হতে পারলে বাবুগঞ্জ মুলাদীর বেকার সমস্যা দূরীকরণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের সঙ্গে থেকেই এলাকার সার্বিক উন্নয়ন সাধনে পাশে থাকব।

১২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায়
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি অনুষ্ঠানের আয়োজকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা, শ্রদ্ধা ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে এ আয়োজন দীর্ঘদিন মনে রাখবে জামেনা খাতুন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, এছাড়াও অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল জেলা (দক্ষিণ) সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট ইউনুস আলী রবিসহ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ