1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আইন-শৃঙ্খলা সভায় স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপনের লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রশাসন, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আইন-শৃঙ্খলা সভায় স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপনের লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রশাসন, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় ধর্ম যার যার উৎসব সবার, আসন্ন শারদীয় দূর্গা উৎসব স্বাচ্ছন্দ্যে উদযাপন করবে হিন্দু ধর্মাবলম্বীরা। সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরাসহ পুলিশ-প্রশাসন ঐক্যবদ্ধ হয়েছেন । ১১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান মাষ্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারি,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ