1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আল্লাহু আকবর বলে হত্যার উদ্দেশ্যে চাঁচিকে কুপিয়েছে ভাশুরের ছেলে - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আল্লাহু আকবর বলে হত্যার উদ্দেশ্যে চাঁচিকে কুপিয়েছে ভাশুরের ছেলে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে আপন চাঁচিকে কুপিয়ে সংজ্ঞাহীন করেছে ভাশুর,দেবর ও ভাশুরের ছেলে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । মামলা ও আহত পরিবার সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ ভাশুর,দেবর ও ভাশুরের ছেলে । গত বৃহস্পতিবার দুপুরে পশ্চিম সাতলা টাওয়ারের সম্মুখে আঃ রশিদ সিকদারের ছেলে রুহুল আমিন ও হাসানের সাথে বড় ভাই মোঃ ইউনুস সিকদার ও তার ছেলেদের সাথে জমিজমা নিয়ে সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে ইউনুস সিকদার ও তার ছেলে কলিম সিকদার, মানিক সিকদার, ছালাম সিকদার ও তার ছেলে ইশ্রাফিল সিকদার,কাইয়ুম সিকদার,শেলিম সিকদার, ইউনুস সিকদারের ছেলে কলিম সিকদার দেশীয় ধারালো অস্ত্র রামদা নিয়ে রুহুল আমিন ও তার ভাই হাসানকে ধাওয়া করে। এসময় বাঁধা দিলে রুহুল আমিনের মা হাওয়া বেগম (৫৫) কে হত্যার উদ্দেশ্যে কলিম সিকদার আল্লাহু আকবর বলে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর অন্যান্যরাও তাকে কুপিয়ে ও পিটিয়ে সজ্ঞাহীন করে ফেলে । এতে হাওয়া বেগমের হাত,মুখমন্ডল সহ চারটি দাঁত ও মুখের চাপা ভেঙে যায়। মৃত্যু ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। মূমূর্ষ অবস্থায় হাওয়া বেগমকে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে গৈলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অভিযুক্ত মোঃ মানিক সিকদার বলেন গত ১৭ বছর ধরে মেজ চাচা রশিদ সিকদারের সাথে মোট ২ একর ২০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। আমার দলিল মুলে ১ একর ৪২ শতাংশ জমি আছে। ওই জমি নিয়ে আমার চাচা আঃ রশিদ সিকদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে মারা-মারি সংঘটিত হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ