1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লালমোহনে যুব অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লালমোহনে যুব অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক

  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮৫ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুব অধিকার পরিষদ, লালমোহন উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৮নং ওয়ার্ডের সাতআলী হাওলাদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওই এলাকার মহান নাটকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনার পাশাপাশি গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদক বিরোধী অভিযানে পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ