1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে  দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে  দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে সীমাহীন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টাকা ছাড়া মিলছেনা সেবা। শিকারপুর ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ মুন্সীর বিরুদ্ধে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ইউপি সদস্য দিদারুল ইসলাম,মোঃ বাচ্চু সরদার,মোঃ ইউসুফ হাওলাদার,মোঃ জাকির মাহমুদ,মোঃ হানিফ হাওলাদার,মোঃ,ইকবাল মজুমদার,মোঃ আশ্রাব আলী রাড়ী,নুপুর আক্তার,শিউলি বেগম ও রিতা দাস। অভিযোগ সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ মুন্সী যোগদানের পর থেকে সরকারি আইনকে তোয়াক্কা না করে নিয়মিত অফিসে উপস্থিত থাকেননা। তিনি সপ্তাহে ২/৩ দিন পৌঁছলেও দুই-তিন ঘন্টা অফিসের কাজ করে নিজের খেয়াল খুসিমতো অফিসের নির্ধারিত সময়ের আগেই বাড়িতে চলে যায়। যাতে করে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এছাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ট্যাক্স আদায়,ট্রেড লাইসেন্স ইস্যু,ওয়ারিশ সনদ ইস্যু,গ্রাম আদালতের মামলার ফিসের আয় থেকে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। যার কোন হিসাব নিকাশ এ পর্যন্ত দেয়নি। ইউনিয়ন পরিষদের সকল সরকারি বরাদ্দ গোপন রেখে সে একক সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম চালিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। গত জুলাই মাসে ভিজিডি চাল বিতরণে শতাধিক কার্ডধারীর কাছ থেকে ২শত করে টাকা হাতিয়ে নিয়েছে। তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে কোন সভা,রেজুলেশন করেননি। ভিডাব্লিউবি,মৎস্য ভিজিএফ,ঈদুল ফিতর,ঈদুল আযহার ভিজিএফ এর চাল,জিআর চালের তালিকা প্রস্তুত,উত্তোলন ও বিতরণ ইউনিয়ন পরিষদের কোন সদস্যদের অবগত করেননা। অপরদিকে বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মা ও শিশু সহায়তা ভাতা এবং ভিডাব্লিউবি,টিসিবির কার্ড দেয়ার কথা বলে একাধিক ভোক্তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। কোন ভাতার বরাদ্দ আসলে তিনি ইউপি সদস্যদেরকে অবহিত করেননা বা কোন সভা করে সিদ্ধান্ত নেননা। প্রতিটি জন্ম নিবন্ধনে ৩/৫শত টাকা আদায় করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এমনকি সকল ইউপি সদস্যদের সাথে কর্কশ ভাষায় কথা বলার কারণে স্বাচ্ছন্দ্যে ইউনিয়ন পরিষদের কাজ করতে পারছেনা ইউপি সদস্যরা। এতে করে জনসাধারনকে চরম ভোগান্তিতে পরতে হয়। এককথায় ইউনিয়ন পরিষদের সচিবের কাছে টাকা ছাড়া মিলছে না সেবা। অভিযুক্ত বিষয়টি এড়িয়ে যান। এদিকে দূর্ণীতিবাজ শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ মুন্সীকে অচিরেই অপসারণ ও বিচারের দাবি জানিয়ে সকল ইউপি সদস্যসহ ইউনিয়নবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতি পুর্বে যে ইউনিয়ন পরিষদে সচিব এর দায়িত্ব পালন করেছে অনিয়ম ও দুর্নীতি করার দায়ে বিভিন্ন পত্র- পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে । প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছে একাধিক সুত্রে জানাগেছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ