1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে আ'লীগের দোসরদের হামলা,আহত-৪ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে আ’লীগের দোসরদের হামলা,আহত-৪

  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭৮ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে আওয়ামীলীগের দোসরদের হামলায় ৪ বিএনপি নেতা আহত। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, বিএনপি নেতা মোঃ মিজান হাওলাদার,মোঃ কাইয়ুম ভাট্টি, মোঃ বিল্লাল ভাট্টী উজিরপুর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে তাদের নীজ গ্রাম সাতলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করে হারতা বাজারে পৌছামাত্র ৩ সেপ্টেম্বর দুপুরে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় সাতলা গ্রামের আওয়ামীলীগ নেতা জাকির হোসেন হাওলাদার,রেশমা বেগম,নায়েব হাওলাদার,রেজোয়ান হাওলাদার,আলেয়া বেগম,নজরুল হাওলাদার, ইমরুল হাওলাদার। এছাড়া হামলাকারীরা মোটরসাইকেল ভাংচুর করে স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং ইলিয়াসকে গলা টিপে হত্যার চেষ্টা চালায় এবং কাইয়ুম ভাট্টিকে ছুরি দিয়ে আঘাত করে। আওয়ামী লীগের হামলা ও লুটপাটের তান্ডবে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধণ হয়। আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেয়। এদিকে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম বাহাদুর বাদী ৪ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ