1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১০ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানিককাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ বৃহস্পতিবার ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন জামায়েত ইসলামি আমীর মাওলানা হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাময়াত ইসলামী আমীর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপজেলা সাধারণ সম্পাদক আবদুস সালাম মাঝি।বরিশাল জেলা শাখা ছাত্র শিবিরের সভাপতি আকবর হোসেন । বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৌরভ হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়ারিকা ও মানিককাঠি গ্রামের নারী-পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক যেমন তাঁর শৈশব, নবুয়ত লাভ, মক্কায় ও মদিনায় তাঁর দাওয়াতি কার্যক্রম, চরিত্রের উৎকর্ষ, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা ও মানবসেবার আদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা সমাজে শান্তি, ন্যায়নীতি, ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা প্রতিষ্ঠার জন্য সবাইকে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, অনৈতিকতা ও অবিচার বাড়ছে। এসব দুর্নীতি, অবিচার থেকে সমাজকে মুক্ত করতে হলে আমাদের নবীজির আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তাঁরা তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষার আলোয় আলোকিত হয়ে সঠিক পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান।

সভা শেষে নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ