1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে ভুক্তভোগী পরিবার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে ভুক্তভোগী পরিবার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে ২ মাস অতিবাহিত হলেও ধর্ষণের চেষ্টা ঘটনায় মামলার আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে ছাত্রীর পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য ১৫/৬/২০২৫ ইং তারিখ রাত ২টার দিকে কেশবকাঠী গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে মশাং গ্রামের হারুন মল্লিকের ছেলে লম্পট মোঃ সিফাত মল্লিক(২১) ওই ছাত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ডাকচিৎকার করলে লন্পট সিফাত মল্লিক সটকে পড়ে। এ ঘটনায় ৯/৭/২০২৫ ইং তারিখ ছাত্রীর মাতা লাকি আক্তার বাদী হয়ে অভিযুক্ত সিফাত মল্লিক ও মোঃ সোহেল মল্লিক,মোঃ হাফেজ হাওলাদারের বিরুদ্ধে মোকাম বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। সে মামলায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় আতঙ্কে ছাত্রীর পরিবার। সুত্রে জানা যায় কেশবকাঠী ছাত্রীর একই বাড়িতে লম্পট সিফাত মল্লিক তার নানা বাড়িতে বসবাস করে। এ সুযোগেই ওই ছাত্রীকে লম্পট সিফাত মল্লিক স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ ব্যপারে ছাত্রীর মাতা মামলার বাদী লাকি আক্তার সাংবাদিকদের জানান ২ মাস অতিবাহিত হলেও মামলার কোন আসামিকে গ্রেফতার করেছেনা পুলিশ। এছাড়াও বিভিন্ন মহল থেকে মামলা তুলে নেয়াসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। তাদের হুমকির মুখে পরিবারের সকল সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার । অভিযুক্ত সিফাত মল্লিক ঘটনার পর থেকে পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে অভিযুক্তদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ছাত্রীর পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ