
পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় দ্বারিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে এ সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল করিম হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশাহ এবং সভায় অংশ নেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন শিকদার। এছাড়াও ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী এতে যোগ দেন।