1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবেনা- মোয়াজ্জেম হোসেন আলাল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবেনা– মোয়াজ্জেম হোসেন আলাল

  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৫২ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: তৃনমুল থেকে উঠে আসা আপোষহীন নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়। গতকাল বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩শ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে। বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আলাল। তিনি বলেন, যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্বতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ-সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে, যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা চাইব- ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ বর্তমানে নির্বাচিত সরকার না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। নগরীর

শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা জানান, মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন পোড় খাওয়া আপোষহীন নেতা। তিনি বিএনপির দু:সময়ে রাজনৈতিক মাঠে থেকে বরিশাল সদর আসনের দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে গিয়ে ততকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের রোশানলে পরে দেশে সর্বোচ্চ মামলার

আসামিদের মধ্যে অন্যতম ছিলেন, যা দলের প্রতি তার আনুগত্য প্রকাশ পায়।তারা আরও বলেন, নির্বাচনে অতিথি পাখিদের ভীড়ে বরিশাল সদর আসনে মোয়াজ্জেম হোসেন আলালই যোগ্য প্রার্থী, যিনি নেতাকর্মীসহ সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে পারবেন।আরও একটি সুত্র থেকে জানা যায়,কেন্দ্রীয় পর্যায়ের গ্রীন সিগন্যাল পেয়েই মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল সদর আসনে ভোটার হওয়ার পাশাপাশি গনসংযোগ শুরু করেন।সুত্র আরও জানায়,বরিশাল সদর আসন ব্যাতিত অন্য কোন আসন থেকে নির্বাচন করার আগ্রহী নন তিনি।

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ