1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের হারতায় প্রশাসক দ্বারা সেবা বঞ্চিত হওয়ায় ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান'র দায়িত্ব দেয়ার দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের হারতায় প্রশাসক দ্বারা সেবা বঞ্চিত হওয়ায় ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান’র দায়িত্ব দেয়ার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৪৩ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদে প্রশাসক দ্বারা নাগরিক সেবা বঞ্চিত হওয়ায় ইউপি সদস্য ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান’র দায়িত্ব দেয়ার দাবিতে মানববন্ধন করেছে হারতা ইউনিয়নবাসী। ২১ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় হারতা বন্দর প্রধান সড়কে এ মানববন্ধনে অংশগ্রহন করে হিন্দু-মুসলিম শত শত নারী-পুরুষ। মানববন্ধনে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল তালুকদার, যুবদলের সদস্য সচিব কালাম মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শিরাজ ফরাজি, যুগ্ম আহ্বায়ক মোঃ নেছার মৃধা, সাবেক উপজেলা ছাত্রদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার,হারতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নাইম খান, হারতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, হারতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রফিক গোমস্তা,সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হোসেন,যুবদল সদস্য মোঃ রিয়াজ হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনসহ শত শত নারী-পুরুষ। বিক্ষুব্ধরা বলেন হারতা ইউনিয়ন পরিষদের প্রশাসক রীতিমত উপস্থিত না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে সেবাপ্রাপ্তিরা। সপ্তাহে ১ দিন প্রশাসক উপস্থিত থাকেন। এতে করে হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। তাই সঠিক ভাবে সেবা পাওয়ার দাবি জানিয়ে অচিরেই প্রশাসককে হারতা ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করে ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ প্রশাসনের উর্ধ্বতণ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন হারতা ইউনিয়নবাসী। দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ সেবা বঞ্চিত হলে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ