1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭১৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে পূর্ব নারায়নপুর গ্রামের মোঃ ঝন্টু হাওলাদারের পুত্র মোঃ তাওহীদ হাওলাদার (৬) , এবং একই এলাকার মোঃ শরিফ খাঁনের পুত্র মোঃ সাফিন খাঁন (৭), বাড়ির পার্শ্ববর্তী পুকুর পারে খেলাধুলা করতে ছিল। খেলাধুলার এক পর্যায় পানিতে পরে ডুবে যায়। পুকুর পার থেকে বাড়ির লোকজন যাবার সময় শাফিন খানের মৃতদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে তাওহীদের পরিবারের লোকজন তাওহীদকে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন এবং খুঁজে পেয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনা স্হানে পরিদর্শন করেন ও মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ