1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সন্ত্রাসী সুজন বাহিনীর তান্ডব অব্যাহত,ফের বসতঘর ভাংচুর ও লুটপাট - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সন্ত্রাসী সুজন বাহিনীর তান্ডব অব্যাহত,ফের বসতঘর ভাংচুর ও লুটপাট

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১১৪০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিন মোড়াকাঠী গ্রামে চাঁদাবাজ ও সন্ত্রাসী সুজন বাহিনীর তান্ডব অব্যাহত রয়েছে।, ফের অসহায় পরিবারের বসতঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় ১৫ আগষ্ট শুক্রবার সকালে উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠি গ্রামের আঃ কাদের হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের বসতঘর ভাংচুর ও লুটপাট চালায় একই গ্রামের সন্ত্রাসী ও চাদাঁবাজ, আমেরিকা প্রবাসীর বাড়ি ভাংচুর ও লুটপাট করার মামলার আসামী সুজন হাওলাদার, রানা, জালালসহ ১৫/২০ জন সন্ত্রাসীরা। ভুক্তভোগী প্রবাসীর আত্মীয় সোহাগ হাওলাদার জানান আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি মামলার আসামি সুজন হাওলাদারকে গতকাল পুলিশ গ্রেফতার করতে আসায় আমার উপর ক্ষিপ্ত হয়ে সুজন বাহিনী আমার বসতঘর ভাংচুর ও নগদ অর্থ স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং আমার স্ব-পরিবারকে হত্যা করার হুমকি দেয়। এছাড়াও ইতিপূর্বে সুজন বাহিনী আমেরিকা প্রবাসী মোঃ কবির হাসান মৃধার ভবনে হামলা চালিয়ে,সিসি ক্যামেরা ভাংচুর,২টি মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার লুটসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতিসাধন করেছে। এছাড়া কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ওই সন্ত্রাসীরা। এরপর আবারও পুনরায় প্রকাশ্যে সোহাগ হাওলাদারের বসতঘর ভাংচুর ও কুপিয়ে তছনছ করে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপরেও ক্ষান্ত হয়নি চাঁদাবাজ সন্ত্রাসী সুজন বাহিনী। তারা দিনভর অস্ত্রের মোহড়া দিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারী মূর্তিয়মান আতঙ্ক সুজন বাহিনীকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ