1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে র‍্যাবের পরিচয়ে স্বর্ন ব্যবসায়ীর স্বর্ন ও নগদ টাকা লুট, হাত-পা বাঁধা অবস্হায় উদ্ধার করেছে স্হানীয়রা, - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে র‍্যাবের পরিচয়ে স্বর্ন ব্যবসায়ীর স্বর্ন ও নগদ টাকা লুট, হাত-পা বাঁধা অবস্হায় উদ্ধার করেছে স্হানীয়রা,

  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯২১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : ঢাকা- বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা সংলগ্ন হাওলাদার বাড়ির সামনে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের স্বর্ন ব্যবসায়ীর হাত -পা বাঁধা ও আহত অবস্হায় উদ্ধার করে স্হানীয়রা। আহত ব্যবসায়ী উজিরপুর স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দূষ্কৃতিকারী কর্তৃক RAB এর পরিচয় দিয়ে বর্নিত ভিকটিম কে গৌরনদী থানাধীন বাটাজোড় এলাকা হতে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যবসায়ীর নিকট থাকা স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায় এবং হাত- পা বেঁধে উজিরপুর থানাধীন ঢাকা- বরিশাল মহাসড়কের পাশে সোনার বাংলা বজার সংলগ্ন হাওলাদার বাড়ির সামনে ফেলে রেখে যায় । ১০ আগস্ট রবিবার রাত ১ টার দিকে এঘটনা ঘটে। আহত ও স্হানীয় সুত্রে জানাযায় উজিরপুর উপজেলার

বামরাইল ইউনিয়নের
মোড়াকাঠি গ্রামের মৃত মোঃ আজাহার আলী সরদারের পুত্র মোঃ জুয়েল সরদার (৪০), গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে পলক জুয়েলার্স এর মালিক স্বর্নের ব্যবসায়ী । তিনি রাত অনুমান ১০ ঘটিকায় বাটাজোড়স্থ তার দোকান বন্ধ করে ভ্যানে করে বাড়িতে আসার পথে বাটাজোড়ে এলাকায় অন্ধকারাচ্ছন্ন জায়গায় পৌঁছলে অজ্ঞাতনামা ৫/৬ জন দূষ্কৃতিকারী লেজার লাইট দ্বারা সংকেত দিয়ে ভ্যান থামায়। পরবর্তীতে অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীরা RAB এর পরিচয় দিয়ে ভিকটিম কে বলে , তোর কাছে অবৈধ জিনিস আছে। পরে দূষ্কৃতিকারী ভিকটিমকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে বরিশালের দিকে যাওয়ার পথে
ব্যবসায়ীর সাথে থাকা অনুমান ২৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ (তিন) লাখ টাকা সহ ৪০ লাক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ব্যবসায়ীকে ঢাকা- বরিশাল মহাসড়কে পাসে সোনার বাংলা বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির সামনে হাত – পা বেঁধে ফেলে রেখে মাইক্রোবাস চালিয়ে দ্রুত দূস্কৃতিকরীরা বরিশালের দিকে চলে যায় বলে জানায় ব্যবসায়ী । ব্যবসায়ীর ডাক চিৎকারে ঘটনাস্থলের আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাত- পা বাঁধন খুলে দেয় এবং আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এব্যাপার উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সংবাদ পেয়ে ঘটনা স্হানে তদন্ত করিয়েছি. অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ