1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিজলায় সাংবাদিকদের মানববন্ধন  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিজলায় সাংবাদিকদের মানববন্ধন 

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৪৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ অলিউদ্দিন বেপারী,, হিজলা উপজেলা প্রতিনিধি: গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বরিশালের হিজলায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০আগস্ট) সকাল ১০টায় হিজলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন হিজলা উপজেলার সাংবাদিকবৃন্দ ৷

এসময় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিৎ যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এছাড়াও মানববন্ধনে হিজলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ