1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে হারতায় জমি অধিগ্রহন না করে হতদরিদ্র পরিবারের শেষ সম্বল ভিটে-মাটি থেকে উৎক্ষাত করে ব্রীজ নির্মাণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে হারতায় জমি অধিগ্রহন না করে হতদরিদ্র পরিবারের শেষ সম্বল ভিটে-মাটি থেকে উৎক্ষাত করে ব্রীজ নির্মাণ

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সরকারি ভাবে জমি অধিগ্রহণ না করেই হতদরিদ্র পরিবারের শেষ সম্বল বসতবাড়ির (ভিটে-মাটি) থেকে উৎখাত করে হারতা-বিশারকান্দি ব্রীজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায় হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের গৌরাঙ্গ লাল রায়ের ছেলে হতদরিদ্র দিপঙ্কর রায় ৬/৩/১৯ সালে হারতা ১৩ নং মৌজায় ১১৩২ নং খতিয়ানে ৫ শতাংশ জমি দলিল মূলে ভুমিহীন বন্দোবস্ত প্রাপ্ত হন দিপঙ্কর রায়। যার দলিল নম্বর ৯২০/১৯। ওই জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো এবং রীতিমত খাজনা পরিষদ করে। কিন্তু উক্ত জমি সরকারি ভাবে অধিগ্রহণ বা কোন ধরনের আর্থিক সহায়তা ছাড়াই বসতঘর ভাংচুর করে হতদরিদ্র পরিবারকে উৎখাত করে হারতা টু বিশারকান্দি ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী দিপঙ্কর রায় ও তার স্ত্রী পুতুল রায় কান্নায় ভেঙে পরে সাংবাদিকদের জানান তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কোন নোটিশ না দিয়ে তাদের জমি থেকে উৎখাত করে ব্রীজ নির্মাণ করেছে ঠিকাদার আমির হোসেনসহ সংশ্লিষ্টরা। দিপঙ্কর রায় আরো বলেন বর্তমানে আমি স্ত্রী ও সন্তানদের নিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে আশ্রয় নিতে হয়। আমার আমাদের সঠিক প্রাপ্য অধিগ্রহণ বা আর্থিক সহায়তা চাই। নতুবা মরন ছাড়া আমাদের আর কোন উপায় থাকবেনা। দিপঙ্কর ক্ষুদ্র মিস্তির কাজ করে ও তার স্ত্রী অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে আহার যোগাতে হয়। তাদেরকে খেয়ে না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে। এক শতাংশ জমিও ক্রয় করার সামর্থ্য নেই। এদিকে হতদরিদ্র দিপঙ্কর রায় একটু মাথা গোঁজার ঠাইয়ের জন্য কারো মাধ্যমে ওই জমি বাবদ সরকারি ভাবে আর্থিক সহায়তার দাবিতে এলাকার মোড়লদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। কিন্ত কোন ফলপ্রসূ হয়নি। ব্রীজ নির্মাণের ঠিকাদার আমির হোসেনকে বারবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান আমরা সরকারি যায়গায় সরকারি কাজ করেছি,বন্দোবস্ত আছে কিনা তা আমার জানার বিষয় নহে। তারা ভূমি অফিসে যোগাযোগ করুক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া হতদরিদ্র পরিবার উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ