1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে - বাবুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে – বাবুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৩৯ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ প্রতিনিধি।। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীরা।

রোববার ১০ আগস্ট সকাল ১১ টার সময় ঢাকা – বরিশাল মহাসড়কের রহমতপুর নামক স্থানে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বিমানবন্দর প্রেসক্লাব ও বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে এ সময় সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, জামায়াতে ইসলামি বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জিএম রাব্বি, মোশাররফ হোসেন লাভলু, রাজীব খান, ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রহমাতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক শাহাবুদ্দিন বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, আরিফ হোসেন নয়ন,
আব্দুল্লাহ মামুন, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সোহেল সরদার, নাজমুল হক মুন্না প্রমুখ।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে মহাসড়কে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে ফাঁসি দেওয়ার দাবি করেন বক্তারা।
তারা আরো বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার বিচারের মতো না হয়, তাহলে জনগণই বিচারের ব্যবস্থা করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ