1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের গভীর শোক, নিন্দা ও প্রতিবাদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের গভীর শোক, নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭৯১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে সংবাদ প্রকাশের জেরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শোক, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নের্তৃবৃন্দ গভীর শোক,তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন । যৌথ বিবৃতিতে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ বলেন, একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা শুধু ন্যক্কারজনক ঘটনাই নয়, এটি দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বর্বর আঘাত হানা হয়েছে। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় জীবন দিতে হয়। সত্য সংবাদ প্রকাশ করতে না পাড়ায় বাংলাদেশের সকল সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। হত্যার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। জড়িত খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ