1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে তরুণদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা কমিটির আলোচনা সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে তরুণদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা কমিটির আলোচনা সভা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২০৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশাল জেলা দক্ষিণ শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আদর্শিকভাবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণদল বরিশাল জেলা দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন শিবলু।সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজান হাওলাদার
ও সাংগঠনিক সম্পাদক – মনির হোসেন এবং পনি এস হাসান।এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও তরুণদেরকে বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয় এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল জেলা ও উপজেলার বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রগাঢ় অবস্থান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ