1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা বরিশাল প্রেসক্লাবের নিন্দা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা বরিশাল প্রেসক্লাবের নিন্দা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৪১ 0 বার সংবাদি দেখেছে
Oplus_0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ক্লাবের সদস্য এবং সহযোগী সদস্যদের পক্ষে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকারী সংসদ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে নির্মম ভাবে কুপিয়ে হত্যার ঘটনা উদ্বেগজনক। আমরা মনে করি এটি বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা।

আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। পাশাপাশি নিহত সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সেই সাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় দেশের গণমাধ্যম কর্মীরা দেশব্যাপি কঠোর প্রতিরোধ, প্রতিবাদ গড়ে তুলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ