
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :বরিশালের বাবুগঞ্জে রাতুল (১৮)নামে এক যুবকের ঝুলন্ত লাশ চালতা গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৪টায় রহমতপুর বাজারে বাসার পিছনে। পরিবার সূত্রে জানা গেছে জোসনা বেগম ছেলে রাতুলকে নিয়ে পশু হাসপাতালের সামনে ভাতের হোটেল দিয়ে ব্যবসা করে আসছেন । নিহতের মা জোসনা ছেলেকে চালতা গাছে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসো। স্থানীয়রা থানা পুলিশকে সাংবাদ দিলে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।বিমানবন্দর থানা ওসি জাকির শিকদার বলেন, ময়না তদন্তের পরে হত্যা রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।