1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শেবাচিম হাসপাতালে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শেবাচিম হাসপাতালে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম

  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: পদ সৃষ্টির ১৫ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো হেমাটোলজি (রক্তরোগ) বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র সহযোগিতায় ও হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী’র উদ্যোগে এই চিকিৎসা সেবা চালু করা হয়েছে। প্রতি রবি থেকে বুধবার হাসপাতালের বহির্বিভাগের ১৬২ নং কক্ষে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করবেন।

এ উপলক্ষ্যে আজ রবিবার হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

জানাগেছে, ২০১০ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের চিকিৎসকদের পদ সৃস্টি হয়। এখানে হেমাটোলজি বিভাগটি সৃস্টি হলেও বিগত ১৫ বছরে কোন চিকিৎসক পদায়ন করা হয় নি। অতঃপর চলতি বছরের জানুয়ারী মাসে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হলে তিনি এখানে হেমাটোলজি (রক্তরোগ) বিভাগ চালুর উদ্যোগ হাতে নেয়।

এই প্রেক্ষিতে হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সহযোগিতা হাত বাড়িয়ে দেন। ডা. মোহাম্মদ আলী’র চাহিদার প্রেক্ষিতে রক্তরোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য একাধিক মেশিনারিজ ও অন্তঃ এবং বহিঃ বিভাগের জন্য স্থানের ব্যবস্থা করে দেন। অতঃপর আজ রবিবার হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের ৩য় তলায় মেডিসিন সেমিনার হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. একেএম নজমূল আহসান। হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন, বরিশাল শাখার যুগ্ম আহ্বায়ক মহাসিন চৌধুরি প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ