1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের কালিহাতায় ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের কালিহাতায় ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের বিকাশ ব্যবসায়ী মিরাজ হাওলাদারের বসতঘরে সিঁদ কেটে ২ লক্ষ টাকা চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ৩ আগষ্ট রবিবার দুপুর ১২ টার দিকে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সম্মুখে নতুন বাড়ি নামক স্থানে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । চুরির ঘটনায় মিরাজ হাওলাদার বাদী হয়ে ২৭ জুলাই উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উল্লেখ্য ২৬ জুলাই রাত ১০ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা নতুনবাড়ি জামে মসজিদ ও কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন মৃত মোঃ মিজানুর রহমান হাওলাদারের ছেলে মুদি মনোহারী, ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসায়ী মোঃ মিরাজ হাওলাদার কাজ শেষে প্রতিদিনের ন্যয় বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে চোরচক্ররা বসতঘরের সিঁদ কেটে প্রবেশ করে ব্যবসায়ী টাকার ব্যাগসহ নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় চোরচক্ররা। সকালে ঘুম থেকে জেগে ঘরে সিঁদ কাটা অবস্থায় দেখতে পায় এবং নগদ ২ লক্ষ টাকা ব্যাগসহ খোয়া গেছে জানতে পারে ব্যবসায়ীর পরিবার। স্থানীয়রা জানান চুরির ঘটনার পর থেকে ওই এলাকার হারুন শরীফের ছেলে চিহ্নিত চোরচক্রের সদস্য আরিফ শরীফকে এলাকায় দেখা যায়নি। বিষয়টি তার বাবা হারুন শরীফকে জানালে তিনি চুরির ঘটনা স্বীকার করেন এবং বিচারের আশ্বাস দেন । দুই দিন পরে তাল-বাহানা শুরু করে এলাকা থেকে পালিয়েছে। তাই অভিযুক্ত চোরচক্রের সদস্য আরিফ শরীফের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিরাজ হাওলাদার, প্রবীণ বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন কলম মোল্লা,বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির,বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব বালী মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ীসহ শত শত এলাকাবাসী । বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তৃতাকালে বিক্ষুব্ধরা বলেন আরিফ শরীফ ও তার আর এক ভাই এলাকায় একাধিক চুরির ঘটনার সাথে জড়িত। বিভিন্ন সময় চুরি করার দায়ে বিচার করা হয়েছে এবং তার একাধিক প্রমাণ রয়েছে। তারা এলাকায় মূর্তিয়মান আতঙ্ক। চোর আতঙ্কে কালিহাতাবাসী। এদিকে অচিরেই চোরচক্রের সদস্য আরিফ শরীফকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ জনতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ