1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল ইসলামের পরিবারকে গোসিংগা সচেতন সমাজ'র অর্থ সহায়তা প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল ইসলামের পরিবারকে গোসিংগা সচেতন সমাজ’র অর্থ সহায়তা প্রদান

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের গোসিংগা গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালক মোঃ নুরুল ইসলাম হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “গোসিংগা সচেতন সমাজ”।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কিছুদিন পূর্বে গোসিংগা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক নুরুল ইসলাম হাওলাদার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়ে। এ প্রেক্ষিতে আজ শনিবার সকাল ১১টায় তার বাসভবনে গিয়ে সংগঠনের পক্ষ থেকে পরিবারটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য কৃষিবিদ বিল্লাল হোসাইন, সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মানিক এবং সদস্য মাওলানা মাইনুদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাঃ জাহিদুল ইসলাম শাকিল জানান, “আমরা আমাদের সাধ্যমতো অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের অর্থ, সময় ও মেধা দিয়ে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

গোসিংগা সচেতন সমাজ নিয়মিত সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়াচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ