
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, ২০২২/২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা মোঃ রিয়াদ আরাফাত, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, বক্তব্য রাখেন উজিরপুর শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী মারজান মেঘা, মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী মোঃ ইমরানুল হক, ধামুরা ডিগ্রী কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ হক, সরকারী শেরে বাংলা ডিগ্রি কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী রাজিয়া সুলতানা, অবিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম, শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সরকারী শেরে বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আনিচুর রহমান, উপস্থিত ছিলেন উজিরপুর আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী, বি এন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ, প্রধান অতিথীর বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে হবে, মানুষের জন্য কাজ করত হবে, দেশকে এগিয়ে নিতে দেশের জনগনের জন্য কাজ করতে হবে, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন । বক্তব্য শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।