1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮৯৩ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ৯ নং গুঠিয়া ইউনিয়নের আওয়ামীলীগের বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ৩ ঘন্টা সড়ক অবরোধ করেছে ইউনিয়নবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয় ইউনিয়ন বাসী । ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল টু বানারীপাড়া সড়কের গুঠিয়া বন্দরে প্রধান সড়কে স্বৈরাচার খুনি হাসিনার দোসর ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদারের নের্তৃত্বে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও বৃষ্টিতে ভিজে ৩ ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে বিভিন্ন শ্লোগান দেয় ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, ইউপি সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ,নারী-পুরুষসহ সর্বস্তরের হাজার হাজার ইউনিয়ন বাসী । রাস্তার দুই পাশে জানবাহনের দির্ঘ সময় জানজটের সৃষ্টি হয় । এসময় গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার বক্তৃতাকালে অভিযুক্ত আওয়ামী লীগের দোসর আওরঙ্গজেব কালুর দূর্নীতি ও অনিয়ম নিয়ে বিশদ আলোচনা করেন এবং অচিরেই অপসারণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি। বক্তৃতা করেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশি,ইউপি সদস্য মোঃ সাইম মোল্লা, মোঃ হুমায়ুন কবির, মোঃ হানিফ, মোঃ রেজাউল হোসেন,মোঃ সহিদ। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম সড়ক অবরোধের ঘটনা জানতে পেরে ঘটনা স্হানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তাদের সাময়িক ভাবে কর্মসূচি স্থগিত করে। দুই পাসের জানজটে আটকে থাকা জানবাহন গুলি শ্বাভাবিক হয়। আওয়ামীলীগের বিনা ভোটের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ জনতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ