1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌরসভায় শ্বাসরুদ্ধ করে বিধবাকে হত্যার ঘটনায় ২ মাস ৬ দিন পরে গ্রেফতার-২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌরসভায় শ্বাসরুদ্ধ করে বিধবাকে হত্যার ঘটনায় ২ মাস ৬ দিন পরে গ্রেফতার-২

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৫২ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর ঊপজেলার উজিরপুর পৌরসভায় শ্বাসরুদ্ধ করে বিধবাকে হত্যার ঘটনায় জড়িত ২ মাস ৬ দিন পরে ২ আসামিকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। উল্লেখ্য ১৯ মে সকালে উজিরপুর পৌরসভা ৩ নং ওয়ার্ড ভিআইপি রোডে নীজ ভবন থেকে মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী আলেয়া বেগম (৬৩) এর বিবস্ত্র অবস্থায় পরে থাকা অর্ধ গলিত লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ। সুত্রে জানাযায় প্রতিবেশি রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম তার খোজে সকাল বেলা গেলে দেখতে পান মেঝেতে মৃতদেহ পরে রয়েছে । এরপর ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামসহ পুলিশের টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে। হত্যার ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে ২০ মে উজিরপুর মডেল থানায় একটি অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর-১৩। হত্যার ঘটনায় জড়িত বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোঃ রাজু হাওলাদারের পুত্র মোঃ সজিব হাওলাদার (২৫) ও উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোঃ আলী আহমেদের পুত্র মোঃ রনি (২৩) কে ২৫ জুলাই দিনে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। ২৬ জুলাই তাদেরকে বরিশাল জেল হাজতে প্রেরণ করলে আদালতের বিচারক জেল হাজতে প্রেরণ করে । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ