1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বারিশালে গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বারিশালে গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিনিধি: “গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে” বরিশাল সিটি কর্পোরেশন এ এলাকায় কর্মরত গৃহকর্মী, নিয়োগকর্তা, শ্রম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। ২৪ জুলাই ২০২৫, বরিশালের আভাস (AVAS) ট্রেনিং সেন্টারে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

“ENSURING DOMESTIC WORKER’S RIGHTS IN BARISHAL CITY CORPORATION UNDER EWCSA” প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের ও অক্সফাম এর আর্থিক সহায়তায়, আভাস এর উদ্যোগে এই সভায় প্রকল্পের অর্জন ও শিখন ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা প্রেসেন্টেশন প্রদান করেন প্রকল্পের কো-অর্ডিনেটর ফারজানা ফেরদৌস। এরপর অনুষ্ঠানে বরিশালে প্রথমবারের মত নিয়োগকর্তা ও গৃহকর্মীদের লিখিত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ২ জন করে, মোট ৪ গৃহকর্মী-নিয়োগকর্তা জুটি এই চুক্তি স্বাক্ষর করে। এই আয়োজনে স্বাক্ষী হিসেবে ছিলো, আঞ্চলিক শ্রম দপ্তরের সম্মানিত উপপরিচালক মো মনিরুজ্জামান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি৷ এরপর প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়৷ আলোচনায় গৃহকর্মীদের অধিকার, কর্মপরিবেশ, সুরক্ষা, সম্মান ও আইনি সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও, অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মেহরুন নেসা মুন্নি,
এডভোকেট শাহিদা পারভিন,আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সিনিয়র ম্যানেজার মোশারফ হোসেন, দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহে আলম মোল্লা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, গৃহকর্মী নেত্রী, সিটি কর্পোরেশন প্রতিনিধি ও সমাজকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ