1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮১৩ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুর বাণিজ্য মেলা নিয়ে গতকাল রাতে কিছু অনলাইন ও সামাজিক মাধ্যমে একটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সংবাদ ছড়ানো হয়েছে, যা পুরোপুরি সত্যবিচ্যুত এবং মেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র।

বলা হয়েছে, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলা থেকে কুপন বক্স জব্দ করেছে। এই তথ্য সত্য হলেও সংবাদে যে প্রেক্ষাপট উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, মেলার শুরুদিনে দর্শনার্থীদের উৎসাহিত করতে সৌজন্যমূলক পুরস্কার প্রদানের জন্য একদিন মাত্র কুপন সংগ্রহ করা হয়েছিল। এর পরবর্তী কোনো দিন মেলায় এই কুপন কার্যক্রম পরিচালিত হয়নি।

সংবাদে দাবি করা হয়েছে, কুপনের মাধ্যমে কোনোরূপ লটারি বা অবৈধ কার্যক্রম চালানো হচ্ছিল। এটি নিতান্তই মিথ্যা। মেলার প্রবেশ গেটে প্রদত্ত টিকিট ছিঁড়ে না ফেলে দর্শনার্থীরা কুপন বক্সে ফেলেছিলেন, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র দর্শনার্থীদের মাঝে উপহার প্রদানের মাধ্যমে মেলা সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করা। এতে কোনো লটারি বা গোপন বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না।

মেলার সার্বিক কার্যক্রমে প্রশাসনের অনুমতি, সহযোগিতা ও আইন অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রেখে ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্য উদঘাটন ও মেলা সম্পর্কে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা জানাই

অনুরোধক্রমে,
মোঃ মনির আহমেদ
মেসার্স সামিউল এন্টারপ্রাইজ, বরিশাল
মেলা পরিচালনা কমিটি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ