1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল জামায়াতের বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোজ্য তেল ও জ্বালানি তেল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানে জরিমানা সিংহেরকাঠী-০৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে এইচ.এম. মেহেদী হাসান বরিশালে ভোজ্য তেল মজুদে র‍্যাবের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন  ফেসবুকে ফেক আইডি দিয়ে গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি। বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে স্পিকারকে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর সংক্ষিপ্ত সংবাদ আকদ অনুষ্ঠান সম্পন্ন উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৮২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার নগরীর টাউন হল চত্বরে মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশ আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির ও মাওলানা জয়নুল আবেদীন।

সভাপতির বক্তব্যে মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর বলেন, জুলাই মাসের শুরু থেকে জুলাই আন্দোলনের সামনের সারির নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করছে কিন্তু গোপালগঞ্জে গেলে তাদের উপর হামলা করা হয়। কালকে এই জুলাই পদযাত্রার উপর হামলার মাধ্যমে প্রমান করছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। জুলাই বিপ্লবের পরে দেশ স্বাভাবিক হতে না দিলে এদেশের জনগণ এই সন্ত্রাসীদের প্রতিরোধে করবে।

গতকাল প্রশাসনের তৎপরতা দেখে মনে হচ্ছে ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হয়নি, প্রশাসন থেকে ফ্যাসিবাদের দুসরদের বিদায় করতে হবে। যেই প্রশাসন একটা সমাবেশের নিরাপত্তা দিতে পারেনি তারা একটা ভোটের নিরাপত্তা দিবে কিভাবে, দেশের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এদেশের জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন ভোট হতে দেওয়া হবে না।

সমাবেশ শেষে মহানগর আমিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরী টাউন হল থেকে শুরু হয়ে সদর রোড ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইন রোড হয়ে সদররোডে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ